Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত: অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম

ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত: অপু বিশ্বাস

Advertisement

বর্তমানে শাকিব খানের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না শবনম বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী। 

দুই বছর পর অর্থাৎ ২০২০ সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের। যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন শাকিব-বুবলী। ২০২২ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলী।

এসব বিষয় নিয়ে বুবলীর গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এই যে উনি শাকিবের একের পর এক হাঁড়ির খবর দিচ্ছেন, কিন্তু আমি কোনো হাঁড়ি খুঁজে পাচ্ছি না। কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে। এ ব্যাপারে আর কি-ই বা বলব। ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত।’

আরও পড়ুন: বাংলাদেশের নতুন সিনেমায় পাওলি

অপু বিশ্বাস শাকিব খানের প্রথম স্ত্রী। শোনা যায়, অপু থাকাকালীনই বুবলীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান শাকিব।

Advertisement

অপু বুবলী শাকিব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম