Logo
Logo
×

Advertisement

বিনোদন

পাকিস্তানের নায়িকা মাহিরায় মুগ্ধ রণবীর কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৩:২০ পিএম

পাকিস্তানের নায়িকা মাহিরায় মুগ্ধ রণবীর কাপুর

Advertisement

বলিউড স্টার রণবীর কাপুরের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানের প্রেমের গুঞ্জন চাউর হয় ২০১৭ সালে। ওই বছর মাহিরা অভিনীত বলিউড সিনেমা ‘রইস’ মুক্তি পেয়েছিল। একই বছর মাহিরা ও রণবীবের একটি ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। 

তাতে দুজনকে লন্ডনের রাস্তায় ধূমপান করতে দেখা গিয়েছিল। এরপরই রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়। তবে সেই সময় সংবাদমাধ্যমকে মাহিরা জানিয়েছিলেন, রণবীর শুধু তার বন্ধু। কিন্তু ছবিটি কেন্দ্র করে তাদের বাজেভাবে আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন মাহিরা। এমনকি মনোবিদের শরণাপন্নও হতে হয়েছিল তাকে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে 'অ্যানিমেল' ছবির জন্য রণবীরের প্রশংসা করেছেন মাহিরা খান।

আরও পড়ুন: ধর্মান্তরিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

সামা টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি সাক্ষাৎকারে বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের নাম জানতে চাওয়া হয়েছিল রণবীর কাপুরের কাছে।  সেই সময় তিনি শ্রদ্ধা কাপুরকে সুন্দরী বলে উল্লেখ করেন। এরপর পাকিস্তানের মাহিরা খানের নাম করেন, যাকে তিনি ‘খুব সুন্দর’ বলে বর্ণনা করেন। তিনি আলিয়া ভাট ও দিশা পাটানিকে ইন্ডাস্ট্রির অন্যান্য সুন্দরী হিসাবে উল্লেখ করেছেন।

Advertisement

রণবীর মাহিরা প্রেম

Advertisement

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম