Logo
Logo
×

Advertisement

বিনোদন

লিজার ‘পূর্ণিমা চাঁদ’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:৪৮ এএম

লিজার ‘পূর্ণিমা চাঁদ’

Advertisement

গান থেকে লম্বা বিরতিতে ছিলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে পেলেন মাতৃত্বের স্বাদ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত মাসের শেষের দিকে দেশে ফিরেছেন এই শিল্পী। ফিরেই গানে ব্যস্ত হয়ে পরলেন। ঈদ উপলক্ষে আসছে এ শিল্পী নতুন গান ‘পূর্ণিমা চাঁদ।’

গানটির সুর করেছেন দেশের ব্যান্ড সংগীতের অন্যতম তারকা নকিব খান। কথা লিখেছেন ড. সোয়েব আহমেদ, সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর।

এ গান প্রসঙ্গে লিজা বলেন, ‘নকিব খান স্যারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমিও তার একজন ভক্ত। অনেক আগেই তাকে জানিয়েছিলাম, আপনাদের রেঁনেসা ব্যান্ডের গান আমার ভীষণ পছন্দ। যদি কখনো সুযোগ হয় ওই ধাঁচের গান আপনার সঙ্গে করতে চাই। পরে তিনি আমার জন্য দুটি গান করেন। একটি গান এর আগেই আমার অ্যালবামে প্রকাশিত হয়েছে। বিরতির পর আরেকটি গান করলাম।’

Advertisement

পূর্ণিমা চাঁদ

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম