Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন শাহরুখ, কিন্তু কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পিএম

বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন শাহরুখ, কিন্তু কেন?

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান একসময় বাথরুমে একা বসে দিনের পর দিন কেঁদেছেন। সে কথা নিজেই প্রকাশ্যে আনলেন এ অভিনেতা। কারণ তার মনে হতে থাকে যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন। সেই মুহূর্তে নিজেকে বাথরুমে আটকে রেখেছিলেন তিনি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গেছে তার জীবনে। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে এবং তিনটি ছবিই সফল বক্স অফিসেও। যদিও তার আগে টানা চার বছর এ কিং খানের একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে। 

আসলে ‘জিরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ খান। যে ছবিতেই হাত দিয়েছেন সেটিই ব্যর্থ হয়েছে। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন তিনি।

শাহরুখ খান মনে করেন যে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিকবার নিজেকে বাথরুমে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।

দুবাইয়ের ‘গ্লোবাল ফ্রেট সামিট’-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খুললেন তারকা। তিনি বলেন, আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হতো। সেই সময় এমনও হয়েছে, আমি একা বাথরুমে গিয়ে কেঁদেছি। যদিও আমি সেটি কাউকে বুঝতে দিইনি। কারণ সেই সময়টায় আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম। 

শাহরুখ বলেন, তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে, পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে, আপনি এটা কোনোভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। 

হতাশার মুহূর্তের কথা আরও উল্লেখ করে শাহরুখ বলেন,  আমি নিজেকে নিজেই বলেছি— চুপ কর, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও।  শাহরুখ নিজের ব্যক্তিগত জীবনেও ‘হার কার জিতনেওয়ালে কো বাজিগর কহতে হ্যায়’ মন্ত্রে বিশ্বাসী যেন।

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান

Advertisement

আরও পড়ুন

‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’

‘গালি দেওয়ার অধিকার কি পুরুষের একার?’

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম