Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সব সময় বউয়ের কথা শুনে চলুন: অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম

সব সময় বউয়ের কথা শুনে চলুন: অভিষেক

ছবি: সংগৃহীত

Advertisement

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। তবে অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক বচ্চনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন অভিষেককে তার অনবদ্য অভিনয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরিচালকের নির্দেশনায় বিশ্বাস করেন। একইসঙ্গে তিনি সমস্ত বিবাহিত পুরুষদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন।

পরিচালকের নির্দেশনায় অভিষেকের বিশ্বাস প্রসঙ্গে সঞ্চালক বলেছিলেন, তার স্ত্রী অভিষেককে ‘পরিচালক নির্দেশিত অভিনেতা’ বলেন। অভিষেক কৌতুক করে উত্তর দেন, ‘সব বিবাহিত পুরুষকেই সেটা মেনটেন করতে হয়, আপনার স্ত্রী যেভাবে বলেন সব সময় সেভাবেই করুন।’

ডিভোর্স নিয়ে চারিদিকে আলোচনা যখন তুঙ্গে, তারই মাঝে অভিষেকের কথায় সকলের চক্ষু চড়কগাছ।

এদিকে ‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে একবার ধুম ২ খ্যাত অভিনেতা আরাধ্যার মা হিসাবে তার স্ত্রী ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন। অভিষেক বলেন, ‘আমি সৌভাগ্যবান যে যখন ইচ্ছা বাইরে গিয়ে শুটিং করতে পারি। কারণ, আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যার সঙ্গেই থাকছে সবসময় এবং এর জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই।

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। এই সিনেমায় তার অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছে। বাবা-মেয়ের গল্প চোখে জল এনেছে দর্শকের। তবে ডিভোর্স গুঞ্জন কোনো কিছুতেই যেন পিছু ছাড়ছে না তাদের। এরই মাঝে অভিনেতার স্ত্রীকে নিয়ে এমন পরামর্শ নজর কেড়েছে সকলের।

Advertisement

বলিউড অভিষেক বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম