Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হোটেলে প্রতারণার শিকার মাধুরিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

হোটেলে প্রতারণার শিকার মাধুরিমা

Advertisement

টালিউড অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী। সেখানেই প্রতারিত হন মাধুরিমা। 

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইন্টারনেটে দুটি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। এরপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। মাধুমিরা বলেন, আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হলো। নম্বরটাই মুছে দেওয়া হলো। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দুটি তাদের নয়। 

অভিনেত্রী বলেন, হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গেছে। ব্যাংক থেকে তার বেশি টাকা এখনো হাতিয়ে নিতে পারেনি প্রতারক।

এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনো অভিযোগ করেননি মাধুরিমা। তিনি বলেন, পরিচিত সূত্রেই জানতে পেরেছি— দিল্লিতে এ ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না। আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, এভাবে ঝামেলায় জড়াতে নয় বলে জানান মাধুরিমা।

Advertisement

মাধুরিমা চক্রবর্তী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম