Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদের পরও বক্স অফিসে রাজত্ব ভাইজানের, ৩ দিনে কত আয় সিকান্দারের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১০:৪১ এএম

ঈদের পরও বক্স অফিসে রাজত্ব ভাইজানের, ৩ দিনে কত আয় সিকান্দারের

Advertisement

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অ্যাকশন-থ্রিলার সিকান্দার ২০২৫ সালের ৩০ মার্চ ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে। শুরুটা একটু ধীরে হলেও সোমবার বড় আয় হয়েছে সিনেমাটির। তবে মঙ্গলবার ফের কিছুটা কমেছে ব্যবসা। সব মিলিয়ে প্রথম তিন দিনে সিকান্দারের আয় খুব একটা কম নয়।

স্যাকনিল্কের মতে, মুক্তির দ্বিতীয় দিনে সিকান্দার ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বাজার থেকে। প্রথম মঙ্গলবার (৩য় দিন) সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে, যার ফলে তিন দিনে মোট আয় হয়েছে ৭২.৮১ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও সিনেমাটি ভিকি কৌশলের ‘ছাবা’ বা মোহনলালের ‘এল২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি। যদিও নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান খানিক আলাদা। 

জানা গেছে, সিনেমাটি প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি ও দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। তবে ভাইজানের ঈদ উপলক্ষ্যে রিলিজ হিসেবে এ সংখ্যা কিছুটা হতাশাজনক বলে মনে হচ্ছে।

অ্যাকশন থ্রিলারটি সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস, যিনি গজিনি এবং দরবারের মতো ছবির জন্য সর্বাধিক পরিচিত। ২০২৩ সালে সালমান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ব্যর্থতার পর এটি সালমানের বড়পর্দায় প্রত্যাবর্তন ছিল। তবে দর্শকরা সিকান্দারের গল্পের সঙ্গে একাত্মবোধ করতে পারেননি।

সালমানকে নিয়ে সিকান্দার তৈরির বিষয়ে বলতে গিয়ে এআর মুরুগাদোস পিটিআইকে বলেন, যখন আপনি সুপারস্টারদের সঙ্গে কাজ করেন, তখন আপনি স্ক্রিপ্টের প্রতি ১০০ শতাংশ সত্যবাদী হতে পারেন না। দর্শকদের জন্য, ভক্তদের জন্য আমাদের আপস করতে হয়। পরিচালক হিসেবে আমরা ১০০ শতাংশ সত্যবাদী হতে পারি না। আমাদের ভক্তদের সন্তুষ্ট করতে হবে এবং তাদের সম্পর্কে ভাবতে হবে।

সিকান্দারে সালমানের সঙ্গে অভিনয় করেছেন সত্যরাজ, রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন ঝোশি, প্রতীক বব্বর প্রমুখ।

Advertisement

ঈদ

Advertisement

আরও পড়ুন

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম