Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

Advertisement

কিছুদিনের বিরতির পর নতুন একক গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার নতুন গানটির নাম ‘ভুলে গেছি তোমাকে’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

গানটিতে উঠে এসেছে ভালোবাসায় ব্যর্থতা, বিচ্ছেদ ও প্রিয় মানুষকে ভুলে যাওয়ার অনুভূতি। রাজেশ ঘোষের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। ইয়ামিন এলানের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতেও নিজেই অংশ নিয়েছেন আসিফ আকবর। ইতোমধ্যে আর আর মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

নতুন গানটি নিয়ে আসিফ জানান, দীর্ঘ সময় পর আবারও রাজেশ ঘোষের সুরে কোনো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার ক্যারিয়ারের বেশ কিছু জনপ্রিয় গানের সুরকার রাজেশ ঘোষ। দীর্ঘদিনের এই শিল্পী-সুরকার জুটির পারস্পরিক বোঝাপড়াও বেশ ভালো বলে জানান আসিফ। তাই নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

এদিকে গান প্রকাশের পাশাপাশি বিদেশ সফরের প্রস্তুতিও নিচ্ছেন আসিফ আকবর। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশ উৎসব ২০২৬’-এ অংশ নিতে দেশটিতে যাচ্ছেন তিনি। ইনছন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (আইবিসিকে) আয়োজন করছে এই উৎসব। সেখানে আসিফের অংশগ্রহণ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন

আসিফ আকবরের কড়া সমালোচনা করে যা বললেন রাশেদ খাঁন

খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর

খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রাম প্রজন্মকে প্রেরণা জোগাবে: আসিফ আকবর

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ

প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ

বিনোদনকে ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি চাইলেন আসিফ

বিনোদনকে ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি চাইলেন আসিফ

আরও পড়ুন

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম