Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

ফেসবুক থেকে সরে গেলেন আসিফ

Advertisement

সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। ইতোমধ্যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিষয়টি জানান আসিফ আকবর। 

আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

তার ভাষ্য, বর্তমানে ফেসবুকে কোন তথ্য সত্য আর কোনটি গুজব- তা আলাদা করাই কঠিন হয়ে পড়েছে। যাচাই-বাছাই ছাড়াই নানা খবর ছড়িয়ে পড়ায় অনেক সময় তারকাদেরও বিড়ম্বনায় পড়তে হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল তথ্যের কারণে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন আসিফ। তার দাবি, অনেক সময় তার নামে এমন বক্তব্য ছড়িয়ে পড়ে, যা তিনি কখনোই দেননি।

আসিফ আকবর বলেন, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য- বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

পরে সংশ্লিষ্টরা বিষয়টি যাচাই করে দেখেন এবং সত্যতা প্রকাশ করতে হয়। তার মতে, এ ধরনের পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, এর সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত।

আসিফ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য, মন্তব্য কিংবা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। এরই মধ্যে ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার ফেসবুক অ্যাকাউন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

বিদেশে কেমন আছেন জানালেন মোনালিসা

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

আরও পড়ুন

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম