Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আফরান নিশোর নতুন ওয়েব সিরিজে নাবিলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম

আফরান নিশোর নতুন ওয়েব সিরিজে নাবিলা

Advertisement

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবারও ওয়েব সিরিজে ফিরছেন। নতুন এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন সিরিজের নাম ‘আজাদ’। তবে সর্বশেষ জানা গেছে, সিরিজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আকা’।

নতুন চমক হিসেবে এই সিরিজে যুক্ত হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিষয়টি নিশ্চিত করেছে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি সূত্র।

এর আগে নিশো-ভিকি জুটি ‘পুনর্জন্ম’ নাটক দিয়ে দর্শক হৃদয় জয় করেছিলেন। নতুন সিরিজ ‘আকা’ও সেই ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে বলে জানা গেলেও, এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ সংশ্লিষ্টরা।

‘আকা’ সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় দীর্ঘ বিরতির পর ফিরছেন আফরান নিশো। এর আগে তার প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় হইচই প্ল্যাটফর্মে ‘সাড়ে ষোলো’ শিরোনামে একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছিল। তবে সেটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। নতুন ‘আকা’ সিরিজটিও স্ট্রিমিং হবে হইচই প্ল্যাটফর্মে।

Advertisement

আফরান নিশো মাসুমা নাবিলা ওয়েব সিরিজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম