Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিভাগীয় শহরে হচ্ছে চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮৯টি সিনেমা

Advertisement

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪৬ পিএম

বিভাগীয় শহরে হচ্ছে চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হবে ৮৯টি সিনেমা

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০২৫’। ২৭ মে থেকে দেশের ৮টি বিভাগীয় শহরে শুরু হবে এ উৎসব। চলবে ৩১ মে পর্যন্ত।

মঙ্গলবার (২৭ মে) উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা আজ ৭টা থেকে উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হবে মহিউদ্দিন আল আরাবীর ‘সূর্যমুখী’, সাইয়াদুস সালেহীন জাইমের ‘কালাপাথর’, সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’, নূরে আলম নির্ভীকের ‘নদীর কোনো দেশ নাই’, সিজান আজমিরের ‘এম আদার’, মুহাম্মদ জুনায়েদ হাসানের ‘ধন্যবাদ মা’ ও রাশেদ মানিকের ‘প্রাণবিক’। ৩১ মে সমাপনী আয়োজনে থাকছে মিজানুর রহমানের ‘চোরাপথের শেষে’, মল্লিকা রায়ের ‘প্রদোষে’, মো. জনি হোসাইনের ‘নিড়া’ চলচ্চিত্র।

উৎসব প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় উৎসব হচ্ছে। আর আগেও একাডেমি বিভিন্ন সময় ৩টি উৎসব আয়োজন করেছে। চলচ্চিত্র শিল্পের প্রসার, বিকাশ এবং মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপণ এবং অনুধাবন করাসহ সংশ্লিষ্ট সবাইকে উক্ত উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করাই এ উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য।’

জানা গেছে, সারা দেশ থেকে সব ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন দৈর্ঘ্যরে মোট ৩০০টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে রয়েছে ২০৯টি ফিকশন এবং ৯১টি ডকুমেন্টারি। পরবর্তীতে সিলেকশন কমিটির মাধ্যমে প্রাথমিক যাচাই বাছাইয়ের ভিত্তিতে ৮৯টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে ৬০টি ফিকশন এবং ২৯টি প্রামাণ্য চিত্র। প্রদর্শিতব্য চলচ্চিত্র থেকে জুরি কমিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে উভয় ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি নির্ধারণ করবেন। এছাড়া উভয় ক্যাটাগরি থেকে সার্বিকভাবে ৪টি বিশেষ পুরস্কার নির্ধারিত হবে। এগুলো হলো শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি বিভাগীয় শহরে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র নির্মাতাদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিয়ে ৩০ মে দিনব্যাপী জাতীয় নাট্যশালার আর্কাইভ রুমে মাস্টারক্লাস-এর আয়োজন করা হবে। ৫ দিনব্যাপী এ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Advertisement

শিল্পকলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয় চলচ্চিত্র উৎসব

Advertisement

আরও পড়ুন

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম