Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

রবি চৌধুরী ও মাঈনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

Advertisement

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে ‘জাতীয় বেদয়াদব’ হিসেবে ঘোষণা দিয়েছেন শ্রোতানন্দিত গায়ক রবি চৌধুরী।

সম্প্রতি ‘বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ করেন রবি, যেখানে ইঙ্গিতপূর্ণভাবে সমালোচনা করা হয়েছে কিছু নতুন প্রজন্মের শিল্পীদের। গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রবি লিখেছেন, ‘নোবেল গ্রেফতার হয়ে আবারও প্রমাণ করলো, সত্যিই সে জাতীয় বেয়াদব।’

এ গায়ক তার স্ট্যাটাসে আরও লেখেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।’

রবি চৌধুরীর শেয়ার করা এ গানের শুরুতে তিনি বলেন, ‘আমার এই গান আধুনিক জাতীয় বেয়াদবদের জন্য, যারা শিল্পী নামের কলঙ্ক’।

‘কেউ কি আছেরে ভাই, গুরুর কাছে গান শিখতে চাই/ গান বাজনা শেখার সাথে আদব কায়দাও শেখা চাই’ -এমন কথার গানে তিনি গায়কদের কেমন হওয়া উচিত, এখনকার শিল্পীদের আচার ব্যবহার কেমন তা তুলে ধরেছেন। গানটি রবি চৌধুরী তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।

এদিকে গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর রেজিস্ট্রি কাবিনামামূলে বিয়ে সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার আসামি নোবেল গত ২০ মে হতে জেলহাজতে আটক আছেন। যেহেতু বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদী মামলাটি দায়ের করেছেন, মামলার বাদী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক; সেহেতু জেলহাজতে আসামি ও বাদীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

Advertisement

মাঈনুল আহসান নোবেল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম