Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রেম নয়, বিয়ে করতে চান সাদিয়া আয়মান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

প্রেম নয়, বিয়ে করতে চান সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজেও। ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মনে দাগ কেটেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে।

প্রেম-ভালোবাসার প্রসঙ্গে সাদিয়া জানান, ‘আই লাভ ইউ’ কথাটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হয়। তিনি বলেন, ‘পছন্দের ব্যাপারটা সুন্দর করে বলাটা জরুরি। যদি কেউ সরাসরি প্রপোজ করে বলে ‘আই লাভ ইউ’ আমার ওটা ভালো লাগে না।’

তার কথায়, কেউ ভবিষ্যত পরিকল্পনা করে যদি এমন হয় যে, ‘আমি পছন্দ করি আমার একটা বিষ্যত পরিকল্পনা আছে যেমন বিয়ে করব। ওরকম হলে ঠিকঠাক আছে। কিন্তু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না।’

অভিনয় প্রসঙ্গে সাদিয়ার মত, একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা এবং ধারাবাহিকভাবে ভালো কাজ করা। 

তিনি বলেন, ‘ভালো কাজ ছাড়া টিকে থাকা যায় না। সচেতনভাবে গল্প নির্বাচন করা এবং কাজের প্রতি শতভাগ ডেডিকেশন দেওয়াটা খুবই জরুরি। তা না হলে হারিয়ে যেতে হবে। অভিনয় দিয়ে টিকে থাকাটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

Advertisement

অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম