Logo
Logo
×

Advertisement

ইউরোপ

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্র নস্যাৎ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্র নস্যাৎ

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভার। ছবি: রয়টার্স

Advertisement

প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারসহ বেলজিয়ামের রাজনীতিকদের ওপর একটি গোষ্ঠীর হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের ওপর হামলার ষড়যন্ত্রের খবর খুবই উদ্বেগজনক। আমরা যে সত্যিকারের সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছি এতে তাই প্রতীয়মান হচ্ছে, এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে।

ইউরোপের এ দেশটিকে এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট সংশ্লিষ্টদের হামলা মোকাবেলা করতে হয়েছে। গত দশকজুড়ে মাদক সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর কারণে দেশটিতে নিরাপত্তাহীনতাও ক্রমশ বাড়ছে।

বেলজিয়ামের বিচারমন্ত্রী আনেলিস ফেরলিনডেন এক্সে লিখেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান সম্ভবত বৃহস্পতিবার হতে যাওয়া হামলা ঠেকিয়ে দিয়েছে।

অভিযানে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অ্যান্টওয়ার্প পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

বিবৃতিতে বলেছে তারা, রাজনীতিবিদদের লক্ষ্য করে জিহাদি আদর্শে অনুপ্রাণিত হামলার উদ্দেশ্য ছিল বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অ্যান্টওয়ার্পে সন্দেহভাজনদের ঘরে তল্লাশি চালিয়ে হাতে তৈরি বিস্ফোরক যন্ত্রসদৃশ একটি যন্ত্র ও এক ব্যাগভর্তি ইস্পাতের বল পেয়েছে বলে জানিয়েছে ওই কার্যালয়। হামলার অংশ হিসেবে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রোতে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছিল।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

বেলজিয়ামে নর্দমার ভেতর ১১৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন উদ্ধার

বেলজিয়ামে নর্দমার ভেতর ১১৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন উদ্ধার

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা

বেলজিয়ামে মুসলিম নারীদের সংগ্রামের গল্প

বেলজিয়ামে মুসলিম নারীদের সংগ্রামের গল্প

ডাউনিং স্ট্রিটের ‘ল্যারি’র পর আলোচনায় বেলজিয়ামের ‘ম্যাক্সিমাস’

ডাউনিং স্ট্রিটের ‘ল্যারি’র পর আলোচনায় বেলজিয়ামের ‘ম্যাক্সিমাস’

আরও পড়ুন

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যায় জড়িত ইউক্রেন, দাবি ইলন মাস্কের

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম