Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বেলজিয়ামে নর্দমার ভেতর ১১৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:২৮ পিএম

বেলজিয়ামে নর্দমার ভেতর ১১৭ কোটি টাকা মূল্যের গুপ্তধন উদ্ধার

Advertisement

বেলজিয়ামে নিয়মিত নর্দমার কাজ করার সময় প্রায় ৯ মিলিয়ন ইউরো (প্রায় ১১৭ কোটি টাকা) মূল্যের বিপুল পরিমাণ সোনার বার, দুর্লভ মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।

ব্রাসেলসের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ডে নর্দমার পাইপ বদলানোর কাজে অস্থায়ী গ্রীষ্মকালীন শ্রমিক হিসেবে কাজ করছিলেন ১৮ বছর বয়সি শিক্ষার্থী কোবে। মঙ্গলবার মাটি খোঁড়ার সময় তিনি এই গুপ্তধনটি আবিষ্কার করেন।

কোবে জানান, প্রথমে মাটির মধ্যে কিছু দেখতে পেয়ে তিনি ভেবেছিলেন সেগুলো সম্ভবত এক ইউরোর কয়েন। পরে একটি সোনার বার দেখতে পান এবং বুঝতে পারেন যে সেখানে আরও বেশি কিছু রয়েছে।

উদ্ধার হওয়া সম্পদের মধ্যে ছিল সোনার কয়েন, সোনার টুকরো এবং সোনার বার। মূল্যবান সামগ্রীগুলো একটি ব্যাগে ভরে একটি পুরোনো প্রাসাদের দেয়ালের ইটের কাঠামোর ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।

প্রাসাদটি ১৯ শতকের শেষদিকে নির্মিত হয়েছিল। আবিষ্কারের পরপরই কর্তৃপক্ষ স্থানটি নিরাপদ করে এবং সব মূল্যবান সামগ্রী ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে নিয়ে যায়।

এখন তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন—এই গুপ্তধনের উৎস কী এবং আইনগত মালিক কে।

বেলজিয়ামের আইন অনুযায়ী, কেউ কোনো গুপ্তধন খুঁজে পেলে মূল মালিক বা তার বৈধ উত্তরাধিকারীরা দাবি করার সুযোগ পাওয়ার জন্য অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হয়।

কোবে বলেন, এত বড় আবিষ্কার পাওয়ার পর সেটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাই সঠিক বলে শ্রমিকরা জানতেন। তবে তিনি আশা করছেন, এই আবিষ্কারের জন্য তিনি পুরস্কারও পেতে পারেন।

সূত্র: সামা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

সেমিকন্ডাক্টর প্রযুক্তি পাচার, বেলজিয়ামে চীনা নাগরিক আটক

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

বেলজিয়ামে রেকর্ড দাবানল, জার্মান সীমান্তে সতর্কতা

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে বেলজিয়ামের নিষেধাজ্ঞা

বেলজিয়ামে মুসলিম নারীদের সংগ্রামের গল্প

বেলজিয়ামে মুসলিম নারীদের সংগ্রামের গল্প

ডাউনিং স্ট্রিটের ‘ল্যারি’র পর আলোচনায় বেলজিয়ামের ‘ম্যাক্সিমাস’

ডাউনিং স্ট্রিটের ‘ল্যারি’র পর আলোচনায় বেলজিয়ামের ‘ম্যাক্সিমাস’

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম