সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিনের নানা ঘটনা সময়ের পরিক্রমায় ইতিহাসে পরিণত হয়। ভালো-মন্দ, প্রথম সাফল্য কিংবা মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ—সবই ইতিহাসের অংশ হয়ে আমাদের সামনে নতুন দিকনির্দেশনা নিয়ে আসে।
আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার। নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দিনটিও স্মরণীয় হয়ে আছে ইতিহাসে। চলুন একনজরে দেখে নেওয়া যাক—এ দিনে ঘটেছে এমন সব উল্লেখযোগ্য ঘটনা, জন্ম-মৃত্যুর দিনসহ আরও কিছু তথ্য।
ঘটনাবলি
১৩৮০ – ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।
১৩৮৪ – জাডউইগা পোল্যান্ডের রাজ্যভার গ্রহণ করেন।
১৮০১ – নিউ ইয়র্ক ইভনিং পোস্ট পত্রিকার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৮২৪ – নিউ ইয়র্ক নগরীর ফিফথ অ্যাভিনিউ চালু করা হয়।
১৮৬৯ – পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌযানের জন্য উন্মুক্ত করা হয়।
১৯০৫ – স্বদেশি আন্দোলনের প্রেরণায় সরকারি শিক্ষাব্যবস্থা বর্জনের প্রেক্ষাপটে আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ – অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
১৯৪৫ – ফরাসি সেনাদের হামলার মধ্য দিয়ে ভিয়েতনামের দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
১৯৪৬ – বিশ্বের ইতিহাসে প্রথমবার কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়।
১৯৯৩ – জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।
জন্ম
১৭৯৩ – ফ্রান্সিস ড্যানবি, আইরিশ চিত্রকর।
১৮৯০ – হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতের প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক, ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।
১৮৯৫ – চৌধুরী রহমত আলি, পাকিস্তান শব্দের প্রবক্তা ও জাতীয়তাবাদী চিন্তাবিদ।
১৯১৪ – কমলকুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী।
১৯২০ – সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক।
১৯২২ – জিন আমডাল, নরওয়েজীয়–মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট ও প্রযুক্তি উদ্যোক্তা।
১৯৩০ – মিহির সেন, আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন সন্তরণবিদ; প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৩০ – চিনুয়া আচেবে, নাইজেরিয়ান সাহিত্যিক ও আধুনিক আফ্রিকান সাহিত্যের পথিকৃত।
১৯৩৬ – রামোজি রাও, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা।
১৯৪৫ – নরেন বিশ্বাস, গবেষক ও লেখক।
১৯৬১ – জ্যোতি প্রকাশ তামাং, ভারতীয় অণুজীববিজ্ঞানী।
মৃত্যু
১৭৯৭ – দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম, প্রুশিয়ার রাজা।
১৮১২ – প্রথমজন ওয়াল্টার, দ্য টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা।
১৯৩৪ – আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, মুসলিম চিন্তাবিদ ও ফকীহ।
১৯৮৬ – বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৯৬ – মাসুদ করিম, বাংলাদেশি গীতিকার।
২০১২ – সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক সহনশীলতা দিবস
