Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিক আটক

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিক আটক

Advertisement

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের ঘটনায় জোহরের একটি প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় ‘অপস মহির’ নামে অভিযান চালিয়ে ১২৩ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়।  

রোববার জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস এর সদস্যরাও অংশ নেন।

অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। এ সময় একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়।

ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—১ জন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারি পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, ১ জন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারি নারী, ১ জন নেপালি নারী, ১ জন ভারতীয় নারী। তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে।

সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

অনিয়মিত অবস্থান ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

মালয়েশিয়ায় ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম