Logo
Logo
×

Advertisement

পরবাস

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

সংগৃহীত

Advertisement

বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো অ্যাওয়ার্ড পেয়েছেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে আনানকে তার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা জানিয়েছে।

রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড সিক্সের শিক্ষার্থী আনান মুস্তাফিজের লেখার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। আনানের লেখাটি ছিল কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিনিময় সম্পর্কে। আনান লিখেছেন, বৃষ্টিভেজা এক বিকেলে জ্যামাইকান কিশোরী আমারার সাথে তার পরিচয় ঘটে এবং মেয়েটি বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানতে চায়। আমারাকে আনান খাবারের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মতো খাবারের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের নদী, কৃষি, মানুষের দৈনন্দিন জীবন, অর্থনৈতিক বাস্তবতা এবং উৎসবের ঐতিহ্যের কথা তুলে ধরেন।

আনান তার লেখায় উল্লেখ করেন ‘লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়ার মতো বাংলা গানের বৈচিত্র্য এবং ভাষা আন্দোলনের ইতিহাস’। আমারাকে আনান জানান, ‘বাংলাদেশের মানুষ যে জ্যামাইকার কিংবদন্তী শিল্পী বব মার্লের গান ভালোবাসে’। তা জানতে পেরে আমারা আবেগাপ্লুত হয়। দুজনের কথোপকথনে বাংলাদেশের সঙ্গে জ্যামাইকার সংস্কৃতির মিল, পারস্পরিক আগ্রহ এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য উঠে আসে।

আনান তার লেখা শেষ করেন এই বলে, ‘আমারা বিদায় নেওয়ার পর আনান উপলব্ধি করেন, অন্য একটি দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে নিজের দেশ ও সংস্কৃতিকেও নতুনভাবে আবিষ্কার করা যায়।’

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আর্ট নিউজকে আনান জানান, তিনি খুশি। তবে গত বছর তিনি গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কিন্তু এবার ব্রোঞ্জ পদক পাওয়ায় কিছুটা হতাশ। তবে আগামী বছর আরও ভালো করতে এবারের ব্রোঞ্জ পদক প্রাপ্তি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর্ট নিউজকে আনান জানান, ‘গত এপ্রিল মাসে গ্রেড ফাইভ-এ পড়ার সময়ই তিনি রচনাটি পাঠিয়েছিলেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ই-মেইলের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানিয়েছে। চিঠির সাথে তারা সনদের ডিজিটাল কপিও পাঠিয়েছে’।

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করছে। চলতি বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের ৫৩ হাজার ৮৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশ নেয়। গত বছরের চেয়ে এবার ৪০৬ জন প্রতিযোগী বেশি ছিল, যা নতুন রেকর্ড।

উল্লেখ্য, ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালের ক্যুইজ প্রতিযোগিতায় আনান মুস্তাফিজ প্রথম হন। আনান ‘টক উইথ আনান’ শিরোনামে দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে টক শো’র উপস্থাপক, যা তার ইউটিউব চ্যানেল মুগলি’স ওয়ার্ল্ড-এ প্রচারিত হয়। এছাড়াও তিনি নিয়মিত গল্প লিখে থাকেন।

আনান মুস্তাফিজের বাবা রহমান মুস্তাফিজ সিনিয়র সাংবাদিক। মা কাজী তামান্না আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক, একই সাথে তিনি সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিত্রশিল্পী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লন্ডনে বসে ঢাকার মাঠের জন্য কাঁদেন বড় বাদল

লন্ডনে বসে ঢাকার মাঠের জন্য কাঁদেন বড় বাদল

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল

গ্লাসগোর হৃদয়ে জ্ঞানের আলো

স্বপ্ন বোনে নতুন প্রজন্ম গ্লাসগোর হৃদয়ে জ্ঞানের আলো

বৃদ্ধ মানে বোঝা নয়, তারা জীবন্ত ইতিহাস

বৃদ্ধ মানে বোঝা নয়, তারা জীবন্ত ইতিহাস

স্টেডিয়াম ফাঁকা, শহর ভরা স্মৃতিতে

স্টেডিয়াম ফাঁকা, শহর ভরা স্মৃতিতে

স্বপ্ন হারে না, হারে শুধু প্রস্তুতি

স্বপ্ন হারে না, হারে শুধু প্রস্তুতি

আরও পড়ুন

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

‘কুইন্স কমনওয়েলথ পদক পেলেন আনান মুস্তাফিজ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম