Logo
Logo
×

Advertisement

পরবাস

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফেনীর আনোয়ারের পিএইচডি অর্জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:১১ পিএম

সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফেনীর আনোয়ারের পিএইচডি অর্জন

ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। ফাইল ছবি

Advertisement

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি বিশ্ববিদ্যালয়ের সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ফেনীর কৃতী সন্তান ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। তার গবেষণার বিষয় ছিল ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’। 

অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপের অধীনে তিনি এ উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।

ড. আনোয়ার হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার ঘনিয়া মোড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আমিনুল ইসলাম (জাহেদ) এবং রেখা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

ড. আনোয়ার হোসেন বর্তমানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এবং অসাধারণ ফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন। 

পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। 

একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তার শক্তিশালী অবস্থান রয়েছে। জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন এবং শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও কোর্স কো-অর্ডিনেশনের দায়িত্বও পালন করছেন।

নিজের এ অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আনোয়ার হোসেন বলেন, আমার এই সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমত, আমার বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিক-নির্দেশনা কাজ করেছে। ভবিষ্যতে তিনি তার অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশের জনস্বাস্থ্য ও সমাজতাত্ত্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীদের গুলিতে তরুণীসহ চারজন আহত

‘হেলেন বেঁচে আছেন’

‘হেলেন বেঁচে আছেন’

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

হোম অফিসের কথা বলে সিঙ্গাপুরে, ধরা পড়তেই বিপাকে কর্মী

আরও পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

মালয়েশিয়ায় মামুনুল হকের সমাবেশে প্রবাসীদের ঢল

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডায় ভিসা জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম