Logo
Logo
×

Advertisement

পরবাস

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

সৌদি আরবে বাংলাদেশি যুবক খুন

নিহত যুবক মোহাম্মদ মতিউর রহমান (২৫)। ফাইল ছবি

Advertisement

সৌদি আরবের রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না ও ঘুমানো নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের এক প্রবাসী যুবক খুন হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রিয়াদের হারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত মতিউর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তার তিন মাস বয়সি এক শিশুসন্তান রয়েছে।  

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে পাড়ি জমান মতিউর। রিয়াদের হারা এলাকার একটি বাসায় আরও তিনজন রুমমেটের সঙ্গে থাকতেন তিনি। দু-তিনদিন আগে রান্না করা ও ঘুমানো নিয়ে রুমমেটদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফিরলে ওই পুরোনো বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। 

একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কক্ষে থাকা অভিযুক্ত তিন যুবক পালিয়ে যান। 

নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন এবং রুমমেটদের সঙ্গে সৃষ্ট ঝামেলার কথা আগে পরিবারকে জানিয়েছিলেন। সোমবার থেকে তার ফোন বন্ধ পাওয়ায় একই কক্ষে থাকা গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, প্রবাসে কোম্পানীগঞ্জের এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হুথির

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হুথির

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সিরিয়া

আরও পড়ুন

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম