Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড় ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে মালয়েশিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন (ক৯) ইউনিটের প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর ফ্র্যাঙ্কি মাটির স্তূপের নিচে ফাহাদ হোসানের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকর্মীরা মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) একটি সবজি খামারে পাহাড়ধসের ঘটনায় তিনি মাটিচাপা পড়েছিলেন।

গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, মাটির বিশাল স্তূপের নিচ থেকে বাংলাদেশি ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, দুর্ঘটনার পর দ্বিতীয় দিনের মতো রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ২০ জন সদস্য, তিনটি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং একটি খননযন্ত্র অংশ নেয়। দীর্ঘ সময় ধরে মাটির স্তূপে তল্লাশি চালানোর পর ক৯ ইউনিটের কুকুর ফ্র্যাঙ্কি ফাহাদের অবস্থান শনাক্ত করে। পরে উদ্ধারকারী দল তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ফাহাদ হোসানের বাড়ি বাংলাদেশের কোথায় এবং তিনি কতদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে লাশ প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আরও পড়ুন

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম