Logo
Logo
×

Advertisement

পরবাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওআইসির মহাসচিবের অভিনন্দন

Advertisement

Icon

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০২:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওআইসির মহাসচিবের অভিনন্দন

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল ওথাইমেন। ওআইসির মহাসচিব আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শান্তি, উন্নয়ন ও অগ্রগতির যাত্রা অব্যাহত থাকবে।
 

মহাসচিব পররাষ্ট্র মন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের জন্য ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতি সভায় আজ এ অভিনন্দন জানান।
 

ওআইসির মহাসচিব জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে শুভেচ্ছা জ্ঞাপন  করেন। এ সময় তারা বিভিন্ন দ্বিপাক্ষিক ও ওআইসির সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
 

সকালে জেদ্দায় ওআইসির সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক তিনদিনব্যপি ওআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভার উদ্বোধন করেন। এ সময় তিনি আরব আমিরাতের প্রতিনিধিদলের কাছে পররাষ্ট্র মন্ত্রীদের ৪৬তম কাউন্সিল আয়োজনের জন্য চেয়ার হস্তান্তর করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮ সালে পররাষ্ট্র মন্ত্রীদের ৪৫তম কাউন্সিল আয়োজন করেছিল। বাংলাদেশ প্রতিনিধিদলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি গোলাম মসীহ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। 
 

সভাপতির বিবৃতিতে পররাষ্ট্র সচিব শহিদুল হক সকল সদস্য রাষ্ট্রের অংশগ্রহণকারীদের স্বাগত এবং বাংলাদেশের সভাপতিত্বকালে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের সভাপতিত্বকালে অর্জিত ওআইসির সাফল্যের কথা তুলে ধরেন। তিনি ওআইসিতে বাংলাদেশের অংশগ্রহণ ও মুসলিম উম্মাহর জন্য গৌরবময় ও প্রগতিশীল ভুমিকার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ও গতিশীল নেতৃত্তের অধীনে, ‘স্থায়ী শান্তি, সমতা ও উন্নয়নের জন্য ইসলামিক মূল্যবোধ’ রূপরেখা প্রনয়নে বাংলাদেশের কথা তুলে ধরেন।  

শহিদুল হক ফিলিস্তিনের সমস্যা ও রোহিঙ্গা সঙ্কটে মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব প্রদান করায় ওআইসির সদস্য রাষ্ট্রসমূহকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের সভাপতিত্বকালে জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক আলোচনার প্রেক্ষিতে ফিলিস্তিনের বেসামরিক সুরক্ষার জন্য জরুরী সহায়তার প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে কার্যকর হয়েছে।

পররাষ্ট্র সচিব বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্কট মোকাবেলার জন্য জাতিসংঘে একই ধরণের প্রতিশ্রুতি চেয়েছিলেন। শহিদুল হক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার লক্ষ্যে একটি জবাবদিহিমূলক কাঠামো নিশ্চিত করার জন্য সদস্য রাষ্ট্র সমূহকে আহ্বান জানান। 

Advertisement

অভিনন্দন

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম