Logo
Logo
×
   

Advertisement

পরবাস

ইতালিতে অ্যাওয়ার্ড পেলেন নারী ব্যবসায়ী লায়লা শাহ

Advertisement

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৪ পিএম

ইতালিতে অ্যাওয়ার্ড পেলেন নারী ব্যবসায়ী লায়লা শাহ

Advertisement

ইতালির বাংলা কমিউনিটিতে অবদানের জন্য সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নারী ব্যবসায়ী লায়লা শাহ। বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় নিজের শ্রম মেধা দিয়ে গড়ে তুলেছেন দেশীয় বস্ত্র প্রতিষ্ঠান লায়লা ফ্যাশন। 

সম্প্রতি ইতালির ভেনিসে প্রবাসে বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ইতালি প্রবাসী ২০ বাংলাদেশিকে বিভিন্ন ক্যাটাগরীতে অ্যাওয়ার্ড প্রদান করে লন্ডন থেকে প্রকাশিত বাংলা কাগজ। লায়লা শাহ তার ভালকর্ম দিয়ে কমিউনিটিতে বিভিন্ন সময় বিশেষ ভুমিকা রাখায় এ অ্যাওয়ার্ড প্রদান করে বাংলা কাগজ কর্তৃপক্ষ। 

ফলে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে ইতালির ভাসমান জলকন্যা খ্যাত নগরী ভেনিস শহরে অনুষ্ঠিত হয় বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড ২০১৯।

ইতালির বাংলা কমিউনিটির মধ্যে নানাক্ষেত্রে সাফল্য অর্জনকারী সফল বাংলাদেশিদের সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট বিশটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশজনের মধ্যে লায়লা শাহ অন্যতম একজন। নারী ব্যবসায়ী ও সামাজিক সংগঠন মহিলা সমাজকল্যাণ সমিতির সভাপতি হিসেবে বাংলা কমিউনিটিতে বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ড প্রদান করেন। অ্যাওয়ার্ড পেয়ে খুশিতে আত্মহারা হয়ে এ প্রসঙ্গে লায়লা শাহ বলেন, প্রবাসে বাংলা কমিউনিটিতে মূলত সুন্দর একটি সমাজ গড়ার জন্য ইতালিতে দীর্ঘ ২৬ বছর ধরে কাজ করছি।

সেই ২৬বছরের সুন্দর, ভাল কাজের অবদান হিসেবে বাংলা কাগজ আমাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেছে। এরফলে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। তাই আমাকে দেয়া এ সম্মাননা অ্যাওয়ার্ড বাংলা কমিউনিটিকে উৎসর্গ করলাম।

 

Advertisement

লায়লা শাহ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম