Logo
Logo
×

Advertisement

পরবাস

২২ মে জার্মানি আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

Icon

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে

প্রকাশ: ২০ মে ২০১৯, ০১:৪৮ পিএম

২২ মে জার্মানি আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

Advertisement

স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার (২২ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট আসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে লন্ডন থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। 

 

জার্মানি সফরকালে রাষ্ট্রপতি ফ্রাঙ্কফুর্টের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। এখানে রাষ্ট্রপতির সঙ্গে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন। পরদিন বৃহস্পতিবার গিজেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

 

উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন অবস্থান করছেন। বুধবার বেলা ৩টা ৫১ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) রাষ্ট্রপতিকে নিয়ে বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামী ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি।

 

Advertisement

আবদুল হামিদ

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

দীর্ঘ হায়াত পাওয়ার কৃতজ্ঞতায় মসজিদ নির্মাণ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম