Logo
Logo
×

Advertisement

পরবাস

নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অংশগ্রহণ

Advertisement

Icon

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৮ জুন ২০১৯, ০২:৫৬ পিএম

নিউইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অংশগ্রহণ

Advertisement

সোসাইটি ফর ফরেন কনসাল নিউইয়র্ক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অংশগ্রহণ করেন।

২৬ জুন পোল্যান্ড কনস্যুলেট জেনারেলের অডিটরিয়ামে আয়োজিত উৎসবে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মার্কিন এবং বিদেশি অতিথির সমাগম ঘটে।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত স্টলের মূল আকর্ষণ ছিল ‘মোরগ পোলাও’। স্টলে প্রচুর বিদেশী অতিথির সমাগম ঘটে এবং সকলেই বাংলাদেশি খাবারের প্রশংসা করেন।

ফেস্টিভ্যালে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কাউন্সিলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন এবং প্রথম সচিব মো. শামীম হোসেন এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

খাবারের স্টল ছাড়াও নিউইয়র্কস্থ বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বিপার’ শিল্পীদের চমৎকার ও অনবদ্য পরিবেশনা বিদেশি দর্শকদের অভিভূত করে।

শিল্পীরা বাংলাদেশের দেশাত্মবোধক রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

Advertisement

ফুড ফেস্টিভ্যাল

Advertisement

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম