Logo
Logo
×
   

Advertisement

পরবাস

মদিনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ০১:৪৫ পিএম

মদিনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

Advertisement

পবিত্র হজ পালন শেষে মদিনায় যাওয়ার পথে বাংলাদেশি হাজিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় মদিনা থেকে ১০০ কিলোমিটার দূরে ওয়াজুল ফারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি। 

জানা গেছে, হজ পালনের পর মদিনায় মহানবীর (সা.) কবর জিয়ারতে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা।

প্রেস সচিব ফখরুল বলেন, ‘বাসের চাকা ফেটে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন হাজি ছিলেন।’

আহতদের চারজনকে ওয়াজুল ফারা হাসপাতাল, আটজনকে কিং ফাহাদ হাসপাতাল, সাতজনকে মিকাত হাসপাতালে, দুজনকে ওহুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মদীনা বাংলাদেশি হাজি নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম