Logo
Logo
×

Advertisement

পরবাস

ধূলিঝড়ের কবলে পড়ে সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির

Icon

সাগর চৌধুরী, সৌদি থেকে

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৯:০৮ এএম

ধূলিঝড়ের কবলে পড়ে সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির

আবদুল্লাহ আল নোমান। ছবি: যুগান্তর

Advertisement

সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে দুই লরির ধাক্কায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

 শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে সৌদি আরবের হাইল- তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভী ইউনুস সাহেববাড়ির শেখ ফরিদের ছেলে।

তিনি দীর্ঘদিন বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে সৌদিতে কর্মরত ছিলেন। আহত নুর নবীর বাড়ি একই এলাকায়।

জানা যায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টার সময় সৌদি আরবের হাইল-তাবুক মহাসড়কের আলহায়াত নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন আবদুল্লাহ আল নোমান। এ সময় আহত হয়েছেন তাদের গাড়িচালক নুর নবী।

আহত চালককে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সৌদি নিহত বাংলাদেশি

Advertisement

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম