Logo
Logo
×

Advertisement

পরবাস

দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর সফর স্থগিত

Icon

মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৭:৩৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান আজহারীর সফর স্থগিত

Advertisement

বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে লকডাউন ঘোষণা অব্যাহত থাকায় মিজানুর রহমান আজহারী এবং অধ্যাপক মফিজুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত সব ‘তাফসীরুল কোরআন মাহফিল’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে মাওলানা মিজানুর রহমান আজহারী  মালয়েশিয়া থেকে এবং অধ্যাপক মফিজুর রহমান লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল এপ্রিল মাসে।

পূর্বের ঘোষণা অনুযায়ী উভয় মোফাচ্ছির ১২ এপ্রিল আসার কথা থাকলেও এ কঠিন পরিস্থিতির মধ্যে এসে তাফসীর করা সম্ভব হবে না। তাই আপাতত সফর স্থগিত হয়েছে।

এমতাবস্থায় আমজাদ হোসেন চয়ন ও মো. মোশাররফ হোসাইন ‘ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা’ পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

তারা জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচিত এ দুই বক্তার আসার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

Advertisement

মিজানুর রহমান আজহারী করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা সেই কারাগার পরিদর্শন করলেন ড. ইউনূস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম