Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশে ফেরার সুযোগ

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৯:৪৭ পিএম

মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশে ফেরার সুযোগ

Advertisement

মালয়েশিয়ায় থাকা অবৈধদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে সরকার। দেশটিতে এখনও যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার বিকালে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরী খাইরুল দাযায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মহাপরিচালক এ সময় বলেন, মালয়েশিয়ায় যারা ১ বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তারা ইমিগ্রেশনে ১ হাজার রিংগিত, আর যারা ১ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তারা ইমিগ্রেশনে ৩ হাজার রিংগিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

এক্ষেত্রে উপরোক্ত জরিমানা প্রদান করে স্পেশাল পাস সংগ্রহ করতে হবে। এসপি নেয়ার সময় কনফার্ম উড়োজাহাজের টিকিট দেখাতে হবে। তারপর কোভিড-১৯ পরীক্ষা সনদ নিয়ে দেশ ছাড়তে পারবেন।
 
Advertisement

অবৈধ বসবাস

Advertisement

আরও পড়ুন

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম