Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

Advertisement

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত, নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা জোরদার এবং মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথ কার্যক্রম বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ হাইকমিশন।

এ উপলক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সম্মেলন কক্ষে দুইপক্ষের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ও মিনিস্টার শাহানারা মনিকা। অন্যদিকে আইওএমের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া অভিবাসন করিডোরকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও অভিবাসীবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান, মানবিক দৃষ্টিভঙ্গিতে অনিয়মিত কর্মীদের মর্যাদা রক্ষা এবং তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আইওএমের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

একই সঙ্গে বৈঠকে মানবপাচার ও অবৈধ অভিবাসী চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়। পাচারের শিকার ব্যক্তি—বিশেষ করে নারী ভুক্তভোগীদের উদ্ধার, নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা ও পুনর্বাসনে উভয়পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি পাচারকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।

বৈঠকে বৈধপথে অভিবাসনের সুফল তুলে ধরা এবং অবৈধপথে যাওয়ার ঝুঁকি সম্পর্কে প্রবাসী ও সম্ভাব্য অভিবাসীদের সচেতন করতে যৌথ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এসব উদ্যোগে নিয়োগকর্তা, কর্মী ও অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) সিদ্দিকুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) ফিরোজ রব্বানী, প্রথম সচিব (রাজনৈতিক) ফাল্গুনী বাগচী এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) এসএম সায়েম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অভিবাসীদের সার্বিক সুরক্ষায় দীর্ঘদিন ধরেই আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে বাংলাদেশ হাইকমিশন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মালয়েশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

বিশ্বসেরা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিক সিদ্দিকীর সাফল্য

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১০ হাজার মানুষ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১,৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

১,৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

আরও পড়ুন

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

সৈকতে হাজার হাজার লেডিবার্ড, বিস্মিত স্থানীয়রা

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুরক্ষায় আইওএম-হাইকমিশনের বৈঠক

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম