ভোট জালিয়াতির দায়ে বাংলাদেশি বংশোদ্ভুত ২ মার্কিনির জেল
Advertisement
মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ছোট্ট শহর মিলবোর্ন। মাত্র আধ মাইল লম্বা শহরটির জনসংখ্যা হাতে গোনা। ছোট শহরটিতে ঘটলো এমন এক ঘটনা, যা হয়তো শহরের ইতিহাসে লেখা থাকবে।
বড় শহরের মতো নির্বাচনি কলহ খুব একটা দেখা যায় না মিলবোর্নে। তবে এবার
ঘটে গেল কারচুপির তো ঘটনা। ছোট্ট শহরটির শান্ত দেয়ালে উঠে এলো একটি কালো দাগ, ভোট কারচুপি।
২০২১ সালের মিলবোর্নে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোট কারচুপি
করে দণ্ডিত হয়েছে দুই বাংলাদেশি বংশোভ্দুত মার্কিন নাগরিক। দণ্ডিতরা হলেন, সাবেক কাউন্সিল
সদস্য মো. নূরুল হাসান ও মো. রফিকুল ইসলাম।
নূরুল হাসানকে ৩৬ মাসের কারাদণ্ড এবং রফিকুল ইসলামকে এক বছর এক দিনের
কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের আগামী ১৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের
নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ জুন পেনসিলভেনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস
এক ঘোষণায় এ সংবাদ দিয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, দণ্ডিতরা এক পরিকল্পিত জালিয়াতির ছক কষেন।
শহরের বাইরের ঠিকানা ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন, মেইল-ইন ব্যালটের অনুরোধ এবং
সেই ব্যালট নিজেরাই পূরণ করে নিজেদের পক্ষে লিখিত ভোট দাখিল করেন। এ সবই ঘটেছে নিখুঁতভাবে।
এ কাজে নূরুল হাসান ও রফিকুল ইসলামের সঙ্গে ছিলেন আরেক কাউন্সিল সদস্য মো. মনসুর আলী,
যার সাজা ঘোষণা হবে আগামী সপ্তাহে।
ভোট কারচুপির এ ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন বিচারক।
