Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যামটবের নতুন সেক্রেটারি এস এম ফরহাদ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ০৭:০৮ পিএম

অ্যামটবের নতুন সেক্রেটারি এস এম ফরহাদ

অ্যামটবের নতুন সেক্রেটারি এস এম ফরহাদ। ছবি: যুগান্তর

Advertisement

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ, এসএসপি, বিজিবিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। তিনি আগের সেক্রেটারি জেনারেল টিআইএম নূরুল কবীরের স্থলাভিষিক্ত হলেন।

অ্যামটব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেনারেল ফরহাদ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি জগতে সুপরিচিত ব্যক্তি; যার নীতি প্রণয়ন, পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়নে বিশেষ দক্ষতা আছে। দীর্ঘ ৩৪ বছরের চাকরি জীবনে তিনি ডিজিএফআই ও বিজিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন। সবশেষ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিগনালস বিভাগের পরিচালক হিসেবে।

অ্যামটবের প্রেসিডেন্ট মাইকেল প্যাট্রিকফোলি বলেন, অ্যামটবের নতুন প্রধান হিসেবে জেনারেল ফরহাদের নাম ঘোষণা করতে পেরে আমি খুব আনন্দিত। তিনি একজন দক্ষ নেতা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, স্ট্রাটেজিস্ট এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞসেনা কর্মকর্তা।

মাইকেল ফোলি বলেন, আমরা খুব আশাবাদী যে জেনারেল ফরহাদের নেতৃত্বে দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে এর বিভিন্ন স্টেকহোল্ডার বিশেষকরে সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে। যেহেতু তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত দেশের একটি প্রধান চালিকা শক্তি, তাই সরকারের সঙ্গে এই সম্পর্ক প্রকৃতপক্ষে ডিজিটাল বাংলাদেশের ভিশন ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাহায্য করবে।

চাকরি জীবনে জেনারেল ফরহাদ বিভিন্ন সামরিক খেতাবে ভূষিত হয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্মানজনক সেনা পারদর্শিতা পদক এবং বর্ডার গার্ড বাংলাদেশ মেডেল (বিজিবির সর্বোচ্চ পদক)। তিনি ২০১২ সালে মোবাইলফোন গ্রাহকদের সিম নিবন্ধনে গুরুত্বপূর্ণভূমিকা পালন করেন।

এস এম ফরহাদ ১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং দেশে-বিদেশে বিভিন্ন সামিরিক কোর্স ও প্রশিক্ষণ সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি স্ট্রাটেজিক স্টাডিজ, মিলিটারি সিকিউরিটি স্টাডিজ ও ডিফেন্স স্টাডিজ নিয়ে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রসঙ্গত, অ্যামটব দেশের সবগুলো মোবাইল টেলিযোগাযোগ অপারেটর নিয়ে গঠিত সংগঠন। দেশের মোবাইল টেলিযোগাযোগ খাতের মুখপত্র হিসেবে অ্যামটব সংশ্লিষ্ট সরকারি সংস্থা, নিয়ন্ত্রণকারী সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, প্রযুক্তিগত সংস্থা, গণমাধ্যম এবং অন্যান্য জতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করে থাকে।

Advertisement

অ্যামটব

Advertisement

আরও পড়ুন

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

ইউটিউব থেকে আয়ে নতুন নিয়ম, মানতে হবে যে ৩ শর্ত

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চুল পড়া রোধে নতুন চমক, ওষুধের চেয়ে কার্যকর যে চিরুনি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

আধুনিক প্রযুক্তি, বিশ্বস্ত ও নান্দনিক ডিজাইনে দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম