বিশ্ব টিটি : দু’জন ভিসা পেলেন দু’জন পাননি
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার হাঙ্গেরির উদ্দেশে উড়াল দিয়েছে ছয় সদস্যের টিটি দল। ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি দুই পুরুষ খেলোয়াড় জাভেদ আহমেদ ও ইমরান হোসেন। চারজন খেলোয়াড় যাওয়ার কথা থাকলেও গেছেন দু’জন। তারা হলেন- সোনম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। দলনেতা হিসেবে গেছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এজিএম ডেলিগেট সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টিম ম্যানেজার ফেডারেশনের সহসভাপতি মাসুদুর রহমান এবং কোচ আমিনুল হক।
