Logo
Logo
×

Advertisement

ফুটবল

এমবাপ্পের পেনাল্টিও বাঁচাতে পারল না রিয়ালকে, শীর্ষেই রইল বার্সা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

এমবাপ্পের পেনাল্টিও বাঁচাতে পারল না রিয়ালকে, শীর্ষেই রইল বার্সা

সংগৃহীত ছবি

Advertisement

বার্সেলোনায় রিয়াল মাদ্রিদ পা রেখেছিল জয় নিয়ে শীর্ষে উঠে যাওয়ার আশা নিয়ে। তবে জিরোনা তাদের সে আশা পূরণ হতে দেয়নি। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিও রিয়ালকে রক্ষা করতে পারেনি।

জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অবশ্য হারেনি, তবে জিততেও পারেনি, ১-১ গোলে ড্র করেছে দলটা। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করেছে তারা। শীর্ষে রইল বার্সেলোনাই।

১২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে অবনমন অঞ্চলে। সেই দলটাই রিয়ালের বিপক্ষে লিড নেয় বিরতির একটু আগে। আজেদিন উনাহির দুর্দান্ত শটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। 

এমবাপ্পে একটি গোল করলেও সেটি বাতিল হয়। তিনি গোলের সময় হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন বলে রেফারি তা বাতিল করেন। এরপরই প্রতি আক্রমণ থেকে গোল পায় জিরোনা।

দ্বিতীয়ার্ধে খেলার কৌশল বদলে কিছুটা সুবিধা পায় রিয়াল। মাঝ দিয়ে দ্রুত আক্রমণে ওঠে তারা। ভিনিসিয়ুসও ডান দিক থেকে ডিফেন্ডারদের দৃষ্টি সরিয়ে জায়গা তৈরি করেন। একবার কাছ থেকে ভিনিসিয়ুস বল জালে পাঠান, তবে তিনি অফসাইডে ছিলেন।

৬৭তম মিনিটে স্পট কিক থেকে নিচু শটে বল পাঠান এমবাপ্পে। এর আগে বক্সে হুগো রিনকন ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তবে জয়সূচক গোলটা আর আসেনি। শীর্ষস্থানেও আর ফেরা হয়নি তাদের। লা লিগায় রিয়াল এখন দ্বিতীয় স্থানে, এক পয়েন্ট পেছনে আছে বার্সেলোনার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম