Logo
Logo
×

Advertisement

খেলা

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসাবে পেয়ে খুশি এমবাপ্পে

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ঠিক যেন সিনেমা’

সংগৃহীত

Advertisement

ফরাসি লিজেন্ড জিনেদিন জিদানকে জাতীয় দলের কোচ হিসাবে পেয়ে মহাখুশি কিলিয়ান এমবাপ্পে। জিদানের সঙ্গে ফ্রান্স দলে কাজ করাটা এমবাপ্পের কাছে অনেকটা সিনেমার মতো। স্প্যানিশ দৈনিক এএস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে জিদানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতি মেলে ধরেন।

‘জিদান প্রথম ব্যক্তি যিনি আমাকে রিয়াল মাদ্রিদের ট্রায়ালে ডেকেছিলেন। সে অনেকদিন আগের কথা। আমার বয়স তখন ১৩ অথবা ১৪। তিনি এখন আমাদের জাতীয় দলের কোচ। পুরো ব্যাপারটা সিনেমার মতো। অবিশ্বাস্য, কিন্তু সত্য’, বলেছেন উচ্ছ্বসিত এমবাপ্পে। গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফ্রান্স বিদায় নেয় স্পেনের কাছে হেরে। এরপর কোচ দিদিয়ের দেশম জাতীয় দলের দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের ইতি টানেন। ফ্রান্সের নতুন কোচ হন কিংবদন্তি জিনেদিন জিদান। এই সাবেক মিডফিল্ডারের ডাগআউটে দাঁড়ানো নিয়ে ভীষণ খুশি এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বলেছেন, ‘জাতীয় দলে আমাদের সবার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। আশা করি, এই পরিবর্তন আমাদের জন্য ভালো হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

আরও পড়ুন

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম