Logo
Logo
×

Advertisement

খেলা

সকালে হার আর্জেন্টিনার বিকালে ব্রাজিলের

২ উরুগুয়ে, আর্জেন্টিনা ১ * ৩ জাপান, ব্রাজিল ২

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সকালে আর্জেন্টিনা, বিকালে ব্রাজিল। দুটি আলাদা ম্যাচের ফল হলো অভিন্ন। শনিবার পৃথিবীর দুই প্রান্তে ১১ ঘণ্টার ব্যবধানে প্রীতি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় দুই লাতিন পরাশক্তিকে। লিওনেল মেসি-পরবর্তী যুগের প্রথম ম্যাচে ঘরের মাঠে পড়শি উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিল খেয়েছে আরও বড় ধাক্কা। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রা।

ভিনিসিয়ুস জুনিয়রের চোখ ধাঁধানো জোড়া গোলের পরও জাপানের বিপক্ষে শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার এড়াতে পারেনি ব্রাজিল শেষ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। কোচ কার্লো আনচেলত্তিও লাল কার্ড দেখেন। চার মাস আগে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে এশিয়ার দলটিকে ২-১ গোল হারাতে ঘাম ছুটে গিয়েছিল ব্রাজিলের। গত বছর প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল সেলেসাওরা। প্রথম জয়ের ১৩ মাস পর আবার ব্রাজিল-বধের কাব্য লিখল ব্লু সামুরাইরা। নীল ঝড়ে খেই হারিয়ে শুরুতেই দুই গোল খেয়ে বসে ব্রাজিল। ১৪ মিনিটে তাকেফুসা কুবো ও ১৯ মিনিটে কেইতো নাকামুরা কাঁপান সেলেসাওদের জাল। এরপর ঘুম ভাঙে ব্রাজিলের। ৩৩ ও ৭৫ মিনিটে দূরপাল্লার শটে দর্শনীয় জোড়া গোলে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন ভিনি। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে জাপান হাসে শেষ হাসি। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনাও দুই গোল হজমের পর শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুয়ে মিডফিল্ডার ম্যাক্সি আরাউহো। দুটি গোলেরই উৎস সেটপিস। ৭৩ মিনিটে দারুণ এক গোলে হুলিয়ান আলভারেজ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হারের দায় নিতে নারাজ ডুলি

হারের দায় নিতে নারাজ ডুলি

২১ বছর কেটে গেল ফুরাল না অপেক্ষা

২১ বছর কেটে গেল ফুরাল না অপেক্ষা

ভুটানের স্বপ্ন অধরা ভারতই ফাইনালে

ভুটানের স্বপ্ন অধরা ভারতই ফাইনালে

সকালে হার আর্জেন্টিনার বিকালে ব্রাজিলের

সকালে হার আর্জেন্টিনার বিকালে ব্রাজিলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম