Logo
Logo
×

Advertisement

খেলা

২১ বছর কেটে গেল ফুরাল না অপেক্ষা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২১ বছর কেটে গেল ফুরাল না অপেক্ষা

সংগৃহীত

Advertisement

২০০৫ সালের ১৪ ডিসেম্বর। করাচির পিপলস ফুটবল স্টেডিয়াম। সাফ গোল্ড কাপের সেমিফাইনাল। বাংলাদেশ

১-০ পাকিস্তান। ২০২৬ সালের ১৪ নভেম্বর। ঢাকা জাতীয় স্টেডিয়াম। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। পাকিস্তান ১-০ বাংলাদেশ। এক ডিসেম্বরে স্বাগতিকদের বিপক্ষে জয়। আরেক নভেম্বরে স্বাগতিকদের স্বপ্নভঙ্গের বেদনা। মাঝে ৭,৬৪০ দিন। অন্তবিহীন স্বপ্ন হারিয়ে গেল কার্তিকের কুয়াশাচ্ছন্ন রাতে। শনিবাসরীয় ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া দর্শকদের উত্তেজনা-উন্মাদনা শেষ বাঁশি বাজার পর মিলিয়ে গেল হতাশার অরণ্যে। অন্তবিহীন স্বপ্ন ছিল দীর্ঘ ২১ বছরের খরা ঘুচবে এবার নিজেদের আঙিনায়। ফুটবলের ভবন ভরে যাবে সাফল্যের সুরভিতে। কিন্তু হামজা-ফারহানদের স্বপ্নসৌধ ভেঙে গেল ফাইনালের আগেই। এখন মঙ্গলবার ভারত-পাকিস্তান ফাইনালে বাংলাদেশকে থাকতে হবে দর্শক হয়ে। অনেক আশা, স্বপ্ন ছিল। ছিল সামর্থ্য, সম্ভাবনাও। তবু কেন এই হৃদয়-ভাঙা হার? শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের কোনো কোনো খেলোয়াড় হতাশায় ভেঙে পড়েন।

দু-একজনকে দেখা যায় কাঁদতে। যে রাত প্রতিশ্রুতির বারতা নিয়ে এসেছিল, সেটি ঢেকে গেল হতাশার মেঘে। ৮৬ মিনিটে গোল হজম। আবদুল সামাদ শাহজাদের বাঁ পায়ের গড়ানো শট মেহেদী হাসান শ্রাবণকে ফাঁকি দিয়ে জালে জড়াতেই নিভে যায় আশার আলো। দীর্ঘায়িত হয় প্রতীক্ষা।

বাংলাদেশের একাদশে রেকর্ড আট প্রবাসী

পাকিস্তানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের শুরুর একাদশে আটজন প্রবাসী ফুটবলারকে রাখেন কোচ টমাস ডুলি। এটি একটি রেকর্ড। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে এত প্রবাসী ফুটবলার সুযোগ পাননি লাল-সবুজের প্রথম একাদশে। শনিবার দিনের দ্বিতীয় শেষ চারের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ। শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে চোট পাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। এছাড়া মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় মাঠে নামেন নাম্বার নাইন জাপানি বংশোদ্ভূত সুকি ইতোফুসা।

বাংলাদেশের ফুটবলে প্রথম প্রবাসী জামাল ভূঁইয়া। ২০১৩ সালে জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্ক প্রবাসী মিডফিল্ডার জামালের। জাপান প্রবাসী ইতোফুসা ছাড়া অপর সাতজন হলেন-হামজা চৌধুরী (ইংল্যান্ড), শমিত সোম (কানাডা), তারিক কাজি (ফিনল্যান্ড), ফারহান আলী ওয়াহিদ (ইংল্যান্ড), ফাহামিদুল ইসলাম (ইতালি), জায়ান আহমেদ (মার্কিন যুক্তরাষ্ট্র ও জিদান ইউসুফ (ইংল্যান্ড)।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্ট হৃদয়জুড়ানো দিন বাংলাদেশের

হৃদয়জুড়ানো দিন বাংলাদেশের

স্কোর কার্ড

স্কোর কার্ড

ব্যর্থ বাংলাদেশ, স্বপ্ন দেখিয়ে আবারও ভঙ্গ

ব্যর্থ বাংলাদেশ, স্বপ্ন দেখিয়ে আবারও ভঙ্গ

মোসাদ্দেকের রেকর্ড

মোসাদ্দেকের রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম