Logo
Logo
×

Advertisement

পোশাকশিল্প

সিপিডির ড. নাজনীন

অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

ছায়া সংসদে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ ও বিইউবিটির বিজয়ীরা। ছবি: সংগৃহীত

Advertisement

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা অব্যাহত থাকলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে পোশাক খাত। যেকোনো অস্থিরতা বায়ারের আস্থা কমায়। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, তারা যেসব অর্ডার নিয়েছে- তা সঠিক সময়ে সরবরাহ করতে না পারলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে।

শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ড. নাজনীন আহমেদ বলেন, শুধু মজুরি বাড়িয়েই পোশাক শ্রমিকদের সুরক্ষা সম্ভব নয়। কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরির পাশাপাশি কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি, সদাচরণসহ সুন্দর কাঠামো থাকতে হবে। মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকার একত্রে বসে আলাপ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করা উচিত। মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনমান নির্বাহের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতার বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে। 

তিনি বলেন, যেকোনো অস্থিরতা বায়ারের (বিদেশি ক্রেতা) আস্থা কমায়। ইতোমধ্যে শ্রমিক অসন্তোষের কারণে যেসব কারখানা বন্ধ হয়েছে, তারা যেসব অর্ডার নিয়েছে- তা সঠিক সময়ে সরবরাহ করতে না পারলে বায়ারের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে। কোনোভাবেই সহিংসতা তৈরি করে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারসহ সব পক্ষকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ, ভাঙচুরের ঘটনার পর এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এতে রপ্তানি কমবে। এই অস্থিতিশীলতা চলমান থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোসহ নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উভয়ই প্রয়োজন।

তিনি জানান, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ৬টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে- তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ। শ্রমিকদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছে কিনা- তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিক ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে- তা কঠোরহস্তে দমন করা উচিত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিপিডির ড. নাজনীন অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

বিটিএমএর নতুন সভাপতি শামীম ইসলাম

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম