Logo
Logo
×

Advertisement

সরকার

অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে: রিজওয়ানা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে: রিজওয়ানা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: যুগান্তর

Advertisement

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে এবার তার এক পরিমাণও কী হয়েছে? সেই বাস্তবতাগুলো মানুষকে জানিয়ে তাদের মধ্যে আশা জাগাতে হবে। ভোটের সময় কিছু রাজনৈতিক উত্তেজনা থাকলেও সরকার আশাবাদী যে, তা সামাল দেওয়া সম্ভব হবে এবং সেই লক্ষ্যে শুরু থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেস ক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এবং পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি নানা ধরনের বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে সেসব অতিক্রম করেই সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। 

গণমাধ্যমে মব আক্রমণ ও নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, তার বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে, কিন্তু তিনি বাহিনী নিয়ে কোথাও যাননি। অপশক্তিকে শুভশক্তি দিয়েই মোকাবিলা করতে হবে এবং ইতিবাচক শক্তিকে সংগঠিত করার পাশাপাশি ফাইটিং ব্যাকের মানসিকতা থাকতে হবে। 

বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব সৃষ্ট আতঙ্ককে পরাজিত শক্তির অপচেষ্টা উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে। 

এর আগে পিআইবির উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, সরকার সুষ্ঠু ভোটের পাশাপাশি জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট ও প্রার্থী নির্বাচন চায়। অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা ও সিলেট প্রেস ক্লাবের নেতারা বক্তব্য দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ৪৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষসহ ২০ জন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ৪৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষসহ ২০ জন

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

আরও পড়ুন

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

যথাযথ প্রস্তুতি নিশ্চিতের পরই তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই : চিফ হুইপ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম