Logo
Logo
×

Advertisement

সরকার

প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Advertisement

Icon

জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: যুগান্তর

Advertisement

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং একটিও শিশু যেন বাদ না যায়—এটাই বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, হামের কারণে অনেক শিশু জ্বর ও জটিলতায় ভুগছে। দ্রুত শনাক্ত করে চিকিৎসা দিতে পারলে আতঙ্কের কিছু নেই। নতুন করে যেন হাম ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে টিকা দিতে হবে।

তিনি বলেন, আজ যারা টিকা নিয়ে বাড়ি যাচ্ছেন, তারা প্রতিবেশীদেরও জানাবেন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, সমাজ তত বেশি নিরাপদ হবে। সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং প্রতিদিনের জাতীয় সার্ভিল্যান্সের তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত এলাকা চিহ্নিত করা হচ্ছে।

ইতোমধ্যে ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করছে। বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও যোগ করেন তিনি।

খুব শিগগিরই ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও টিকাদান শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

টিকার সম্ভাব্য ঘাটতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের সংবাদে হেডলাইন হোক—‘টিকাদান শুরু হয়েছে’। সরকারের কাছে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে। কোথাও সাময়িক ঘাটতি থাকলেও আমরা দায়িত্ব নিয়ে তা পূরণ করছি। ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু সংবাদ পরিবেশনই করছেন না, মানবতার কাজও করছেন। আপনাদের প্রচারণা সঠিক হলে আরও বেশি মানুষ টিকার গুরুত্ব বুঝতে পারবে। জনগণকে সম্পৃক্ত করতে আপনাদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়াল, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রিজিম ম্যানুয়েল, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

ধর্ষণের পর রক্তক্ষরণে কলেজছাত্রীর মৃত্যু, প্রধান অভিযুক্ত গ্রেফতার

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

গাজীপুরে স্থানীয় নির্বাচনের সময় নিয়ে সিইসির কাছে তাবলিগের আবেদন

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

বাসের হেলপার সুজন নিহতের আড়াই বছর পর কাভার্ডভ্যানচালক গ্রেফতার

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পলায়ন, ২ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৩

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা, বরখাস্ত ২ পুলিশ সদস্য গ্রেফতার

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম