Logo
Logo
×

Advertisement

সরকার

টাঙ্গাইলে প্রাণ হারানো চারজনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫০ এএম

টাঙ্গাইলে প্রাণ হারানো চারজনের পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

টাঙ্গাইলে প্রাণ হারানো চারজনের পরিবারে আইসিটি মন্ত্রীর সহায়তা

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২০ জুন) উপজেলার জলই গ্রামের এ ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন এবং মধুপুর থানার ওসি ফজলুল হক উপস্থিত ছিলেন। 

নিহত চারজনের পরিবারের সদস্যদের কাছে মন্ত্রীর পক্ষ থেকে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিকালে সংশ্লিষ্ট পরিবারের প্রতিনিধিদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় মন্ত্রীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়।

উল্লেখ্য, শনিবার সকালে মধুপুর উপজেলার জলই গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে গারো সম্প্রদায়ের চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

মিথ্যা ম্যাসেজ দেওয়া থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান মন্ত্রীর

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আইএইএ-এর ৭০তম সাধারণ অধিবেশন পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক

জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক

আরও পড়ুন

নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

নিজ কলেজ প্রাঙ্গণেও গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম