Logo
Logo
×

Advertisement

সরকার

৫ মাসের সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও মানুষ সমর্থন করে না: প্রতিমন্ত্রী নুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

৫ মাসের সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও মানুষ সমর্থন করে না: প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

Advertisement

বিরোধী দলের সমালোচনা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গত সাড়ে পাঁচ মাসে যারা সরকারের সমালোচনা করছে, তা সম্পূর্ণ হিংসা, বিদ্বেষ ও অবিবেচনা প্রসূত। সাড়ে পাঁচ মাসের একটি সরকারের বিরুদ্ধে সচিবালয় ঘেরাও করার মতো কর্মসূচি কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাউন্সিল-২৬ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল হক নুর বলেন, প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব ও প্রো-পিপল হতে হবে, যাতে অফিস-আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি লাঘবে খুব শীঘ্রই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্ৰেড আপগ্রেড করার দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে তারপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অর্থমন্ত্রী সংসদে পে-স্কেল নিয়ে বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে এর বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী ও সংসদ সদস্যদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে তাদের বেতন যৌক্তিক পর্যায়ে বাড়ানোর পক্ষে মত দিয়ে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রীদের ন্যূনতম ১০ লাখ টাকা এবং এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত। তারা এলাকায় গেলে মানুষ বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আসে এবং তখন নয় ছয় করে সেগুলো সামাল দিতে হয়।

আটটি বিভাগে আটটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল নির্মাণ করতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা সদর ও জেলা সদরের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে চিকিৎসা সেবা পাচ্ছে না। শহরেও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। এজন্য বর্তমান সরকার প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নতিকরণ ও জেলা সদরের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করছে। 

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সেই ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের আহ্বায়ক ও সরকারের উপসচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলনের সভা প্রধান তাসলিমা আখতার, জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, বাংলাদেশ রেলওয়ে বিভাগের সহকারী সার্জন ডা. সাকিব শাহরিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: প্রতিমন্ত্রী নুর

তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: প্রতিমন্ত্রী নুর

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আরব আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর

সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

সৌদিসহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে অস্থিতিশীল রাজনীতি পরিহারের আহ্বান নুরের

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে অস্থিতিশীল রাজনীতি পরিহারের আহ্বান নুরের

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম