Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেফতার

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালী জেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্র কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ভট্র একই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে অসুস্থ ৯ মাস বয়সি মেয়ে ইচ্ছেকে দেখতে তিনি নিজ বাসায় আসেন। পরে রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর একদিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চালান করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

নোবিপ্রবির বাসে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আরও পড়ুন

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আশা যুক্তরাষ্ট্রের হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম