Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

শওকত হোসেন ফালু। ছবি: সংগৃহীত

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে শওকত হোসেন ফালু নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শওকত হোসেন ফালু উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। তিনি নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলে। সেসময় আন্দোলনকারীরা হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও ছররা গুলি ছুড়লে আন্দোলনে অংশ নেওয়া হিমেল নামের এক ব্যক্তির দুই চোখ নষ্ট হয়।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সংবাদকর্মীসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন। মামলায় শওকত হোসেন ফালু এজাহারভুক্ত ৬ নম্বর আসামি। 

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেফতার করা হয়েছে।

দুই চোখ অন্ধ হওয়া হিমেল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুই চোখ অন্ধ হওয়া হিমেলের মা নাছিমা বেগমের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আশা যুক্তরাষ্ট্রের হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম