Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান মিতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেফতারের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাহফুজুর রহমান মিতা চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং একাদশ জাতীয় সংসদে নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

আরও পড়ুন

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

গুলিস্তানে ড্রেনে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

আশা যুক্তরাষ্ট্রের হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত নেবে

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

আ.লীগ নেতা ফালু গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম