Logo
Logo
×

Advertisement

বিএনপি

আ.লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব: মিলন

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

আ.লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব: মিলন

বক্তব্য রাখছেন আনম এহছানুল হক মিলন। ছবি: যুগান্তর

Advertisement

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ড. আনম এহছানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন। তারা আমাকে ধানের শীষে ভোট দিন। আপনাদের নিশ্চয়তা আমি দেব।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজানা গ্রামে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বিগত দিনে আপনারা আমাকে দুবার সংসদ সদস্য বানিয়েছেন। আমি নিজে অন্যায় করি না, কাউকে অন্যায় করতে দেই না। আগামী দিনেও এই কচুয়াতে কাউকে হয়রানি করতে দেব না। 

বিশেষ করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের পরে আমাকে নির্বাচিত ঘোষণা করলে কচুয়া থেকে চিরতরে মাদক চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানি করতে পারবে না। 

প্রবাসী আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিয়াজী, ব্যাংকার আলমগীর হোসেন, ইউরোপিয়ান প্রবাসী নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজী, যুবদল নেতা মো. ফেরদৌস প্রধানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা জানাবেন প্রধানমন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি

দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে বাস্তবমুখী দক্ষতা ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম