Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাবি অধ্যাপক নাহরিনকে জাকসুর আলটিমেটাম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

জাবি অধ্যাপক নাহরিনকে জাকসুর আলটিমেটাম

অধ্যাপক নাহরিন ইসলাম খান। ছবি: সংগৃহীত

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান। তার এই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাকসু নেতারা। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ‘জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে’ বলে দাবি করেছেন অধ্যাপক নাহরীন ইসলাম খান। এর স্বপক্ষে প্রমাণ দিতে গিয়ে দাবি করেছেন, নির্বাচনের সময় ব্যালটের মুড়িবই ছিল না। ব্যালটে ছিল না নম্বর। হাতে অমোচনীয় কালি না দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

তারা আরও বলেন, নির্বাচনের সময় ৫ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। তারা কোথাও জালিয়াতির অভিযোগের সত্যতা পাননি। বরং নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে জেতাতে যে অপতৎপরতা, জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ, অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে, তা ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে এবং ক্যাম্পাসসহ পুরো দেশবাসীর কাছে তা স্পষ্ট হয়েছে।

নেতারা বলেন, আমরা মনে করি, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আকাঙ্ক্ষিত জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিন খানের এমন মিথ্যাচার গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচনকারী শিক্ষার্থীদের মতামতকে অবমূল্যায়নের নামান্তর। কোনো তথ্য-প্রমাণ ছাড়া নির্বাচন নিয়ে এমন মিথ্যাচার একজন শিক্ষিকার কাছে অপ্রত্যাশিত।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক নাইরিন ইসলাম খানকে অবিলম্বে তার মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য নুরুল ইসলাম

ছাত্রদল নেত্রী ইকরাকে দল  থেকে বহিষ্কার

ছাত্রদল নেত্রী ইকরাকে দল থেকে বহিষ্কার

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাবির ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় পর্যায়ে

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর জিএসের নাম থাকায় নামফলক প্রত্যাহার

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাকসুর এক বছরে ৩৩৮ কর্মসূচি, ব্যয় সাড়ে ৩ কোটি টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সময় জানালেন উপাচার্য

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম