Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

Advertisement

‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ভাইরাল হয়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ তথ্য নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্টদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানি সিকদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে গুজবটির তথ্যে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে স্কুলে সেটা থাকতে হবে।

Advertisement

মাউশি

Advertisement

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে: সাদিক কায়েম

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথম বর্ষের ২ ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম