Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ

Advertisement

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় শেকৃবিতে সংঘর্ষ

ছবি: যুগান্তর

Advertisement

লিফটে ওঠার সময় সিনিয়র শিক্ষার্থীকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ সম্বোধন করাকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এর জেরে হাতাহাতি, হেনস্তা ও হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিজয়-২৪ হলে ঘটনার সূত্রপাত হয়। এরপর রাতে শেরেবাংলা হলের সামনে তা সংঘর্ষে রূপ নেয় বলে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় ২৩ ব্যাচের রাতুল হাসান রুম্মান নামে এক শিক্ষার্থী ২১ ব্যাচের শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বলেন। সিনিয়রের পরিচয় না দিয়ে ‘ব্রো’ বলায় শরীফ তার ওপর ক্ষিপ্ত হন এবং লিফটে উঠতে বাধা দেন। পরবর্তীতে এ ঘটনায় রুম্মান ও শরীফের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।

২১ ব্যাচের শরীফের দাবি, রাতে শেরেবাংলা হলের ক্যান্টিনের সামনে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করে হামলা চালান। আত্মরক্ষা করতে গিয়ে রুম্মানের কপাল কেটে যায়।

এ নিয়ে ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ বলেন, হলের ভেতরে হইচই শুনে গিয়ে দেখি জুনিয়রের সঙ্গে সিনিয়রের সমস্যা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গেস্টরুমে বসতে চাইলে অনিমেশ রায় নামে ২১ ব্যাচের এক শিক্ষার্থী অন্যদের খবর দেন। পরে তারা এসে কথা-কাটাকাটি ও হাতাহাতিতে জড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ব্যাচভিত্তিক ঝামেলা। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। বুধবার সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

শাটডাউন ধর্মঘটে স্থবির চুয়েট

শাটডাউন ধর্মঘটে স্থবির চুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম