Logo
Logo
×

Advertisement

রাজধানী

সদরঘাটে দুই পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:২১ এএম

সদরঘাটে দুই পক্ষের মারামারিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

Advertisement

রাজধানীর সদরঘাট এলাকায় দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার ঠিক পরই স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ই যুগান্তরকে বলেন, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে মিতুল নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

                                               ছবি- নিহত মিতুল

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোন দলের সঙ্গে যুক্ত, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার ফের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?

বিএনপির অঙ্গসংগঠন নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?

হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলের পদ স্থগিত

হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলের পদ স্থগিত

প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

অধ্যক্ষের অনিয়ম নিয়ে অভিযোগের জের প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠান শেষে চেয়ার ভাঙচুর

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠান শেষে চেয়ার ভাঙচুর

পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলির পর কুপিয়ে জখম

পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলির পর কুপিয়ে জখম

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম